সারাদেশ

এক সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম খুলনা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বিশ্বের ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তাঁর সকল গৃহহীন জনগণের জন্য জমিসহ ঘর প্রদান করছে। দেশের মোট নয় লাখ গৃহহীন পরিবারের মধ্যে ৭০ হাজার পরিবার ইতোমধ্যে ঘর বুঝে পেয়েছে, অন্যরাও ক্রমান্বয়ে পাবে। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই এবং উপবৃত্তির অর্থ পাচ্ছে। সরকারের সাহসী পদক্ষেপে দেশব্যাপী করোনাভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাব হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী তাঁর ছাত্রজীবনের রাজনীতি ও পরিণত বয়সের রাজনৈতিক কর্মকান্ডে খুলনার স্মৃতিকে অনুভূতির শিকড় বলে অভিহিত করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মফস্বল সাংবাদিকতায় অনেক ধরণের চ্যালেঞ্জ রয়েছে। উন্নয়নের স্বার্থে দেশে স্থিতিশীলতা দরকার। দেশের উন্নয়ন সম্পর্কে জনগণকে জানাতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তবে দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মোঃ শাহ আলম, কৌশিক দে, নুর হাসান জনি প্রমুখ বক্তৃতা করেন। এছাড়াও অন্যান্য সাংবাদিকর উপস্থিত ছিলেন এসময়ে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা