রেডি টু কুক ফিস কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান
জাতীয়

“সরকারের উদ্যোগে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত”

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, রেডি টু কুক ফিস বিপণন কার্যক্রমের মাধ্যমে কর্মজীবী নারীরা উপকৃত হবেন। সরকারের নানা উদ্যোগের ফলে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন।

বুধবার (১৩ মার্চ) ঢাকায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আয়োজিত ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বিপণন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী মহিলাদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের জন্য দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন : ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল

খাদ্যমান ও স্বাদ নিশ্চিত করার বিষয়ে অধিক গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে এসব পণ্য প্রস্তুত করা হলে ভালো সাড়া পাওয়া যাবে।

মাছ উৎপাদনে সারা বিশ্বে তৃতীয় হলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে আমরা পিছিয়ে রয়েছি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশের বাজারে রেডি টু কুক ফিসের ক্ষেত্রে কোন কোন ধরণের মাছের চাহিদা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে।

আন্তর্জাতিক মান বজায় রেখে রেডি টু কুক ফিস কার্যক্রম চালাতে পারলে এসব পণ্য রফতানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সরকার সব ধরণের সহযোগিতা করবে বলে মন্ত্রী আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন : মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ

মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে তিনটি স্থানে স্থায়ীভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপণন করা হবে। স্থান তিনটি হলো কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্টগ্রাম মৎস্য বন্দর।

এছাড়া ঢাকা শহরের ১৬ টি স্পটে ৬ টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমান ভিত্তিতে 'বিএফডিসি রেডি ফিস' বাজারজাত করা হবে। ভ্রাম্যমাণ স্পট গুলো হলো: ১) মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভী হেডকোয়াটার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয় এর দক্ষিণ গেইট, ৪) মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনী, আজিমপুর, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়াটার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিস, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনী, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮, ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা