সারাদেশ

ভোলায় জেলেদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ ) দুপুরে ভোলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নে ৩০ জন জেলের মাঝে এই সামগ্রী বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী ।

লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে প্রতিটি জেলে নৌকার জেলেদের সুরক্ষায় ব্যবহারের জন্য ১০ টি লাইফ জ্যাকেট, ৫ টি বয়া, ১ টি হেভি ডিউটি টর্চ লাইট, ১ টি সোলার প্যানেল, ১ টি রেডিও, ১ পানির ফিল্টার বিতরণ করা হয়।

জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান চৌধুরী, ইলিশা তদন্ত কেন্দ্র (আইসি) ফরিদ হোসেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেটর হেলাল উদ্দিন।

এসময় বক্তারা বলেন, ভোলা একটি প্রাকৃতিক দুযোর্গপ্রবণ এলাকা। প্রতিনিয়ত দুযোর্গের সাথে যুদ্ধ করে নদীতে মাছ ধরতে হয় এখানকার জেলেদের। তাই দুযোর্গ সময় লাইফ জ্যাকেট, বয়া সুরক্ষায় কবচ হিসাবে কাজ করবে জেলেদের।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা