সারাদেশ

সাহেব না বলায় মুয়াজ্জিনকে মারধর

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের শিমরাইলের প্রভাবশালী সাবেক কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা আব্দুল মতিন মাস্টারের বাবাকে সাহেব না বলায় মসজিদের মুয়াজ্জিনকে জনসম্মুখে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এসময় স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে সংবাদকর্মীদের মধ্যে চাপাক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শিমড়াইলের উত্তরপাড়া জামে মসজিদ এলাকায়।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে শিমরাইল উত্তরপাড়া জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দ্বীন ইসলাম। তার বাড়ি নেত্রকোনা জেলায়। সাবেক কেন্দ্রীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাষ্টারের ছেলে আতিকুল হক হাসিব তার বাবাকে সাহেব না বলায় সাঙ্গপাঙ্গ নিয়ে ৭টার দিকে মসজিদের সামনে গিয়ে মুয়াজ্জিন দ্বীন ইসলামকে বেধরক মারধর করেন।

ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে মসজিদ কমিটির লোকজনকে নিয়ে রাতেই বৈঠকে বসেন মতিন মাষ্টার। বাবা প্রভাবশালী ও ভাই ওয়ার্ড কাউন্সিলর হওয়ায় ভূক্তভোগী মুয়াজ্জিন এবিষয়ে থানায় অভিযোগ করতে ভয় পাচ্ছেন বলে জানান এলাকাবাসী।

মসজিদটির মোয়াজ্জিন দ্বীন ইসলাম সান নিউজকে বলেন, আমি যা বলেছি আল্লাহর দরবাকে ফরিয়াদ করে বলেছি। কেন ঘটনাটি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, অহেতুকভাবে আমাকে মারধর করল সবার সামনে আল্লাহতায়ালার কাছে যা বলার বলেছি। তিনি বলেন, মসজিদ কমিটির কোষাধক্ষ্য বলেছেন মতিন মাস্টার সাহেব এই মিমাংসা করে দিবেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। মুয়াজ্জিন মোবাইল ফোনে আমাকে জানায় আব্দুল মতিন মাষ্টারকে সাহেব না বলায় তার ছেলে মারধর করেছে। প্রকাশ্যে রাস্তায় একজন মুয়াজ্জিনকে এভাবে মারধর করা কোন ভাল মানুষের কাজ নয়। সাহেব না বলার কারণেই মারধর করা হয়েছে বলে জানতে পারি।

মারধরের কারণ জানতে আতিকুল হক হাসিবের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। তবে তার বাবা আব্দুল মতিন মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে গণমাধ্যমকর্মীদের সাথে অসদাচরণ করেন। পরে মুয়াজ্জিনের আচার-আচরণ নিয়ে নানা অভিযোগ করে স্বীকার করেন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নমূলক কথা বলায় তার ছেলে কয়েকটি চড়থাপ্পড় দিয়েছে।

সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা