সারাদেশ

কলেজশিক্ষক হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ রায়ে অন্য আট আসামিকে খালাস দেয়া হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, রাজুু মুন্সি ওর‌ফে গালকাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শেরে এ বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দু’ মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের ন্যায় ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০ টায় বাসায় ফিরে আসেন।

সেইদিনই রাত থেকে ১৫ জানুয়ারি সকাল সোয়া ১১ টার মধ্যে যে কোন সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দু’লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ওই ঘটনায় পরের দিন নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন, যার নং ১৩।

মামলার তদন্তে নেমে পুলিশ আসামিদের খোঁজ করতে সক্ষম হয় । একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মোঃ কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা