সারাদেশ

চাঁপাইতে ৩ দফা দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ বিল্ডিং কোড-২০২০ এ অসামঞ্জ্যসতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যাসহ ৩ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বুধবার (১০ মার্চ ) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু মঞ্চের সামনে বাংলাদেশ ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রায় আধা ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য মোঃ রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, ইম্পিরিয়াল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ গেজেট প্রকাশ এবং পেশাগত সমস্যাদি সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া বেতন বৈষম্য দূর করার পাশাপাশি পদোন্নতির ব্যবস্থা এবং সকল শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। এসব সমাধানে এগিয়ে না আসলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা