সারাদেশ

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়া সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মার্চ ) দুপুরে উপজেলার মাঝিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা কবলিত সাধারণ মানুষদের পাশে দাঁড়ান পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।

এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল,ডাল,তেল,চিনি,সাবান,চা পাতা,লবণ সহ আর্থিক সহায়তা করেন।

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমি সবসময় অসহায় গরিব দুঃখি সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে একবার করে হলেও আপনাদের পাশে থেকে খোঁজখবর নিয়ে দেখা করব।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ সময়ে উপস্থিত ছিলেন, সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, ইউপি সদস্য আব্দুল্লাহ, সমাজসেবক আকবর আলী প্রমূখ।

সান নিউজ/আরজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা