সারাদেশ

সোনামসজিদ বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্বরত সহকারী কমিশনার কাস্টমস মমিনুল ইসলাম ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের মার্কেটিং অফিসার কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গত জানুয়ারি মাসে সরকার পেঁয়াজের ওপর শতকরা ৫ শতাংশ শুল্ক আরোপ করার পর জানুয়ারির প্রথম সপ্তাহে এই বন্দর দিয়ে প্রায় সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। কিন্তু সরকার আবারও শতকরা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ শুল্ক আরোপ করায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। চলতি মার্চ মাসের ৩ তারিখ পর্যন্ত পেঁয়াজ আমদানি আবারও বন্ধ হয়। তবে ৪ মার্চ থেকে পুনরায় সীমিত আকারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারত থেকে ৬৫টি ট্রাকে সোনামসজিদ স্থলবন্দরে প্রায় ১৫শ’ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে কাস্টমস ও পানামা সূত্রে জানা গেছে।

এদিকে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম বাজারে বৃদ্ধি পাওয়ায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সীমিত আকারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানিয়েছেন। দেশের পেঁয়াজ চাষী ও ব্যবসায়িদের অর্থনৈতিক অবস্থা ভেবে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করেননি। ফলে গেল বছরের ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না থাকায় ভারত থেকে পেয়াঁজ আমদানি বন্ধ হয়ে যায়।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা