সারাদেশ

ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর আয়োজনে জেলা রেডক্রিসেন্ট ইউনিটে র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন সহ ভোলা জেলা ইউনিট এর যুব সদস্যরা।

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা