সারাদেশ

ফতুল্লায় বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। দগ্ধ ছয় জনকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ছয় জন হলেন, মিশাল, তার স্ত্রী মিতা, মেয়ে আফসানা ও ১৮ মাস বয়সী ছেলে মিনার, শ‌্যালক মাহফুজুল ও সাব্বির।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আগুনে মিশালের শরীরের ৯০ শতাংশ, মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা