সারাদেশ

৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কচুরিপানা!

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় কচুরিপানা দিয়ে বাহারি হস্তশিল্প তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। তা দিয়ে তৈরি করা হচ্ছে ফুলের টব, ব্যাগ, বালতিসহ নানা সৌখিন সামগ্রী। আর জেলায় ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কচুরিপানা।

এরইমধ্যে শুকনো কচুরিপানা দিয়ে তৈরি করা সামগ্রী রফতানি করা হয়েছে। কচুরীপানাকে অপ্রয়োজনীয়, পচনশীল এবং মশা উৎপাদনের কেন্দ্র বলেই মনে করা হতো। এখন সেই কচুরিপানা দিয়েই তৈরি হচ্ছে রকমারি পণ্য।

শুরুটা গাইবান্ধা সদর উপজেলার মদনের পাড়া গ্রামের যুবক সুভাষ চন্দ্র বর্মনের হাত ধরে। ঢাকার একটি প্রতিষ্ঠানে কাজ শিখে ২০১৬ সালে নিজের গ্রামে গড়ে তুলেন কুটির শিল্প প্রতিষ্ঠান। বিশেষভাবে প্রক্রিয়াজাত করা শুকনো কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুলের টব, ব্যাগসহ নানা ধরণের সামগ্রী।

প্রথমে ছোট পরিসরে শুরু করলেও, এখন চারটি এলাকায় কর্মসংস্থান হয়েছে আড়াই শতাধিক নারী ও কিশোরীর। স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী কাজ করে উপার্জন করছেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন,এত সুন্দর ফুলদানি এটা দিয়ে তৈরি করা সম্ভব তা তাদের কাছে অবাক লেগেছে। এই কাজটা করতে পেরে ভালোই লাগছে। দিনে অনেকগুলো ফুলদানি তৈরি করা সম্ভব। কাজ করে তারা উপার্জনও করছে।

দেশিয় বাজারে এসব পণ্যের চাহিদা কম থাকলেও রফতানি হয় ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশে।

কচুরিপানা শিল্পের উদ্যোক্তা সুভাষ চন্দ্র বর্মণ বলেন, 'এটি এখন বিভিন্ন দেশে রফতানি করার বড় একটা খাত হতে পারে। সরকারের সাহায্য পেলে লোকবল বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি করতে পারব।'

অভিনব এই উদ্যোগ গ্রামীন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মতিন বলেন, 'এটা অনেক বড় একটি কাজ। এতে করে গ্রামের মেয়েরা কাজ করার জন্য বড় ধরনের কর্মসংস্থান তৈরি করেছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমরা তাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করতে চেষ্টা করবো।'

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা