সারাদেশ

‘বিএনপির সমাবেশ ঠেকাতে বাস চলাচল বন্ধ’

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী সাধারণ।

মঙ্গলবার (০২ মার্চ) বিএনপি নেতারা বলেছেন, দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই এ ধর্মঘট। অন্যদিকে পরিবহন নেতারা জানান, মালিক সমিতির এক নেতার ওপর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে বিকল্প যানবাহনে করে বাড়তি ভাড়ায় যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকেই কাউন্টারে এসে ফিরে গেছেন।

আমিনুল হক নামে একযাত্রী বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জে একটি ব্যাংকে চাকরি করি। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব ৫০ কিলোমিটার। আমি প্রতিদিন সকালে রাজশাহী থেকে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে অফিস করি। কিন্তু বাস বন্ধ থাকার কারণে ভোগান্তি হচ্ছে। বাধ্য হয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’

আরেক যাত্রী জেলার মোহনপুর সদরের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ‘ব্যবসার কাজে আমাকে মোহনপুর থেকে নাটোরে যেতে হয়। কিন্তু বাস বন্ধ থাকার কারণে যেতে পারছি না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

হঠাৎ বাস বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিএনপি নেতাদের দাবি, তাদের সমাবেশের আগের দিন সোমবার রাজশাহী থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে হঠাৎ গণপরিবহন বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘শুধু রাজশাহীতে নয়, সারা দেশে বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার দলীয় সমর্থক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বাস চলাচল বন্ধ করে দিচ্ছে। এভাবে সমাবেশ বন্ধ করা যাবে না।পূর্ব পরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী নগরীর মনি চত্বর, সাহেব বাজার জিরো পয়েন্ট অথবা গণকপাড়া এলাকায় সমাবেশ করা হবে। আজ সমাবেশে মানুষের ঢল নামবে বলে আশা করছি।’

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন জানান, সম্প্রতি বগুড়ায় তাদের শ্রমিকরা হামলার শিকার হয়েছেন। এর প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

সান নিউজ/মহিবুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা