সারাদেশ

রংপুরে আগুন লেগে ৩০ দোকান ছাঁই

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর শহরের স্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নিচতলায় আগুন লেগে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে এসে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (২ মার্চ) পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের পেছনে কাপড়ের দোকান ও গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে ৩০টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা ধারণা করছে। আগুন লাগার সময় দুই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মার্কেটের কর্মচারী আফজাল জানান, তিনি মার্কেটের ভেতরেই থাকেন। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তিনি জানান, মার্কেটের পেছনে অনেকগুলো গুদাম রয়েছে। যেহেতু নিচতলা কাপড়ের মার্কেট সে কারণে গুদামগুলোয় রেডিমেট শার্ট, জামা, মেয়েদের কাপড়, বোরকাসহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে মালামাল গুদামে থাকে।

মার্কেটের ব্যবসায়ী শাহ আলম জানান, তার গুদামে কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। তিনি নিঃস্ব হয়ে গেছেন। একই কথা জানালেন ব্যবসায়ী মমতাজ, আকবরসহ অনেকে। তবে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের পেছনে এবং নিচতলায় লেগেছে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে আরও ব্যাপক ক্ষতি হতো। কেননা মার্কেটে ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও অফিস রয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে অন্য এলাকা থেকে আরও ২টিসহ মোট ১০টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে আগুন লাগার কারণ বলা যাবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা