সারাদেশ

জামালপুরে বিএনপির নির্বাচন বর্জন, পুনর্নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : ভোট কারচুপি, এজেন্ট ও ধানের শীষের সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেবার অভিযোগ এনে জামালপুর পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থী এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ ১৪ কাউন্সিলর প্রার্থী ভোটবর্জন করেছেন। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে পুনর্নিবাচনের দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় পাঁচরাস্তা এলাকায় বিএনপি প্রার্থীর নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১১ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তিনি জানান, এই পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। বিএনপির ভোটারদের ফিঙ্গার নিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. ছানোয়ার হোসেন ছানুর এজেন্টরা।

এবিষয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। উল্টো প্রশাসনের লোকজনের সহায়তায় পৌরসভার সব কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থীদেরও কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। বিএনপির কর্মী সমর্থক ও ভোটাররা কেন্দ্রে গেলে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

তাই আমরা এই একতরফা ভোট কারচুপির নির্বাচনবর্জন করলাম। সেই সঙ্গে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে পুনর্নিবাচনের দাবি জানাচ্ছি।'

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু জানান, এবারের ভোট ইভিএমে হয়েছে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ এনে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। ।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা