সারাদেশ

জাটকায় সয়লাব মুন্সীগঞ্জ সদর

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় গ্রাম মহল্লায় হেটে হেটে চলছে জাটকা ইলিশ বিক্রি । সরকারি নিষেধ থাকলেও অবাধে চলছে এই সমস্ত জাটকা ইলিশ নিধন। মুন্সীগঞ্জ নদী বেষ্টিত এলাকা হওয়ায় নদী হতে এ সমস্ত জাটকা ধরে সহজেই বিক্রি করতে পারছে জেলেরা। সদর উপজেলা পূর্ব পাশে মেঘনা ও দক্ষিণ পাশে পদ্মা নদী হওয়ায় ইলিশ প্রজননের এই মৌসুমে ব্যাপক আকারে জেলের জালে ধরা পরছে এ সমস্ত জাটকা ইলিশ ।

অবৈধ কারেন্ট জাল দিয়ে অবাধে নিধন করা হচ্ছে এ সমস্ত জাটকা । কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনশৃংখলা বাহিনীকে বৃদ্ধাআঙুল দেখিয়ে জাটকা নিধন চলছেই। স্থানীয় সূত্রে জানা যায়, জাটকা মাছ সদরের কালীর চর, বকচর, ঝাপটা, চর ঝাপটা গ্রামের জেলেরা বেশি নিধন করে থাকেন।

এছাড়া ওই এলাকায় ইঞ্জিন চালিত টলারে করে পাশের চাঁদপুর জেলা হতেও জাটকা ইলিশ মাছ আসছে। আর এ সমস্ত জাটকা স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে গ্রামে গ্রামে পাতিলে করে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরেজমিন দেখা গেছে, জাটকা মাছ বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জ পৌর এলাকার রনছ গাজী বাড়ি এলাকায়।

বিক্রেতা সদর উপজেলার চর ঝাপটা গ্রামের কালু মিয়া (৪৫) জানান, আমরা ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে কিনে আনি। গ্রামে গ্রামে পাতিলে করে বিক্রি করি। সে আরো জানায় আমাদের গ্রামের আশেপাশের জেলেরা জাটকা মাছ ধরে ও কিছু জাটকা চাঁদপুর হতে আমাদের কাছে আসে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, জাটকা নিধন, পরিবহন ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আগামী ১ মার্চ হতে আমরা কঠোর অভিযান পরিচালনা করবো।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা