সারাদেশ

নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ সম্পন্নে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী এবং শামসুন নাহার সভায় অংশ গ্রহণ করেন।

কমিটিতে দশম সভায় গৃহীত ৯(গ) সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ডিজিটাল প্রেজেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধের লক্ষ্যে শ্রমিকদের করা অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য পুনরায় বিজেএমসিকে সুপারিশ করা হয়।

সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আধুনিকায়ণ ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলার কার্যালয় স্থাপন প্রকল্পের মধ্যে ৬টি জেলার কাজ চলমান থাকায় কমিটি সন্তোষ প্রকাশ করে। বাকী ৭টি জেলায় কার্যালয় স্থাপনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সভায় মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় কমিটির সদস্য শাজাহান খানের অফিসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দুই জন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করেছেন মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে একটি প্রতিবেদন দাখিল করায় শাজাহান খান অসন্তোষ প্রকাশ করেন। কমিটির সদস্য শাসমুন নাহারকে উক্ত প্রতিবেদনটি পুনঃতদন্ত করার জন্য কমিটি থেকে সুপারিশ করা হয়।

সভার শুরুতে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যাদের আত্মত্যাগে বাংলা ভাষা অর্জিত হয়েছে তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা