সারাদেশ

ভালো কাজ করে আপনাদের মনে ঠাঁই পেতে চাই: রত্না আহমেদ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া ও ব্রহ্মপুর সড়কসহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন শেষে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রহ্মপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার সেলাই মেশিন অসহায় গরীবদের মাঝে বিতরণ করেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ।

এমপি রত্না আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আপনাদের জনগণের ভালোবাসায় আমি এমপি হয়েছি, জনগণকে শাসন-শোষণ করার জন্য আমি এমপি হয়নি । আমার ভালোবাসা, ভালো ব্যবহার আর জনগণের জন্য ভালো কাজ করে আপনাদের মনে ঠাঁই পেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার প্রকল্প কর্মকর্তা ওমর খৈয়াম, নলডাঙ্গা উপজেলার শ্রমিক লীগের সভাপতি ও ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, ব্রহ্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো জামাল মোল্লা, ব্রহ্মপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা বেগম ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানেরা বেগম প্রমুখ।


সান নিউজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা