ভোলার দুই পৌরসভায় চলছে ভোটগ্রহণ
সারাদেশ

ভোলার দুই পৌরসভায় চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অস্রের মহড়া, নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় আতংক-উৎকন্ঠা কাটিয়ে ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, স্টাইকিং ফোর্স, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

দুই পৌরসভা থেকে ৬ জন মেয়রসহ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬২ ও সংরক্ষিত কাউন্সিল পদে ১৫ জন লড়ছেন।

এদের মধ্যে ভোলা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী, ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে চরফ্যাশন পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন লড়ছেন।

ভোলা পৌরসভায় ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন এবং চরফ্যাশন পৌরসভায় ২৭ হাজার ৫৮২ ভোটার।

ভোলা পৌরসভার ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি এবং চরফ্যাশন পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোলা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বিএনপি মনোনিত প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী মো: আতাউর রহমান মোনতাজী।

চরফ্যাসন পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো: মোরশেদ, বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন।

এদিকে নির্বাচনী এলাকায় প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থাকছে ৫ স্তরের নিরাপত্তা।

ভোলা পৌরসভার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউ (পি টি আই) ১৭ নাম্বার কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম বলেন সকাল থেকে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন হচ্ছে। এখন পর্যন্ত কোথায় কোন সমস্যা নেই।

সান নিউজ/ইমতিয়াজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা