সারাদেশ

চট্টগ্রামে একজনকে পরপর দু’বার করোনার টিকা প্রয়োগ

চট্টগ্রাম ব্যূরো : নুরুল আলম (৫২) নামে একজনকে একদিনে একই সময়ে পরপর দু‘বার করোনার টিকা প্রয়োগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। টিকা নেওয়ার পর শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে এবং প্রচন্ড রকমের দুর্বলতা অনুভব করছেন বলে জানান নুরুল আলম।

নুরুল আলম জানান, অনলাইনে সকল প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকাল ১১টায় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে যান তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালের উপ-কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রাখাল দাশ তার শরীরে পরপর দু‘বার করোনার টিকা প্রয়োগ করেন।

এ ঘটনার পর তিনি দু‘বার টিকা প্রয়োগের কারণ জানতে চাইলে ভুল স্বীকার করেন রাখাল দাশ। বিষয়টি কাউকে না বলার জন্যও অনুরোধ করেন তিনি। কিন্তু টিকা প্রয়োগের পর তার শরীর থেকে উপর্যুপরি ঘাম ঝরার পাশাপাশি শরীরে অত্যাধিক দুর্বলতা অনুভব করছেন বলেও জানান নুরুল আলম।

এ বিষয়ে জানতে চাইলে রাখাল দাশ বলেন, ভুলে তার শরীরে দু‘বার করোনার টিকা প্রয়োগ করা হয়। তাকে প্রায় এক ঘন্টা বসিয়ে রেখে নজরদারি করা হয়। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় ভুগছেন তিনি। এতে ভয়ে ঘামা শুরু করেছেন। অথচ সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. নুর উদ্দিন এ বিষয়ে তাকে নির্ভয় দিয়েছেন।

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. নুর উদ্দিন এ প্রসঙ্গে বলেন, এক রোগীকে দু‘বার করোনার টিকা প্রয়োগের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে একজন রোগীর শরীরে করোনার টিকার ১ম ডোজ দেওয়ার পর একদিনে ২য় ডোজ দিলে তা আর কাজে আসবে না। এতে ভয়ের কোনো কারণ নেই।

সান নিউজ/আইকে/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা