সারাদেশ

চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল

মো. শামীম রেজা, মানিকগঞ্জ : দুই যুগ পর চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট। এতে আনন্দিত যমুনা পারের মানুষ ও এ নৌরুটের যাত্রীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, এ নৌরুট চালু হওয়ার ফলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা দ্রুত সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। প্রয়োজনে এ রুটে ফেরি আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।


উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চোধুরী ছাড়াও স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে আগে থেকেই প্রস্তুত করে রাখা ‘বেগম রোকেয়া’ নামের ফেরি নিয়ে যমুনা নদী পাড়ি দেন তারা।

উদ্বোধনের পরই যাত্রী পারাপার শুরু করে ফেরিগুলো। তাই ঘটে ভিড় করতে শুরু করেছে যানবাহন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উল্লাস ও আনন্দের কথা জানিয়েছেন যাত্রী ও ঘাট এলাকার ব্যবসায়ীরা।

আরিচা-কাজিরহাট নৌরুট পার হওয়ার জন্য আরিচা ৩নং ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করছেন সাগর। তিনি বলেন, পাবনা-কুষ্টিয়া-ঈশ্বরদী থেকে যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় আসতে তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে। আজ তার অবসান হলো। তাছাড়া তেল খরচও কমে আসবে। এটি আমাদের একটি বড় সুখের সংবাদ।

আরিচা-কাজিরহাট নৌরুট চালুর জন্য গত তিন মাস আগে থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে ড্রেজিংসহ মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্থাপন করাসহ সকল কাজ সম্পূর্ণ করে বিআইডব্লিউটিএ। শনিবার ফেরি বেগম রোকেয়া, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কেতকী দিয়ে যাত্রা শুরু হলো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা