সারাদেশ

চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো : ইটভাটা বন্ধের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতি। সেই সাথে প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছেন সমিতির নেতারা।

কর্মসূচির মধ্যে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ ও ১ মার্চ চট্টগ্রামের ইটভাটা শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন করা হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক ইসমাইল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামে ৫০০ ইটভাটা রয়েছে। এসব ভাটায় প্রায় ৬ লাখ শ্রমিক কাজ করে। কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই এসব ইটভাটা বন্ধ করে দেয়া হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এই খাতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

তিনি বলেন, ইটভাটা বন্ধের ঘোষণার প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ রাখব। প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ ও ১ মার্চ চট্টগ্রাম জেলার ইটভাটা শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানববন্ধন করব।

প্রসঙ্গত, অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) উচ্চ আদালতে রিট আবেদন করে। ওই রিটের শুনানিতে গত বছরের ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া গড়ে ওঠা সব ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

একই সঙ্গে যেসব ইটভাটা জ্বালানি হিসেবে কাঠ ও পাহাড়ের মাটি ব্যবহার করছে তাদের তালিকা দেয়ারও নির্দেশ দেয় আদালত। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি জেলার সব অবৈধ ইটভাটা বন্ধ করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম প্রশাসন ও সেখানকার পরিবেশ অধিদপ্তরকে প্রতিবেদন দিতে বলা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৪ ধারা অনুযায়ী, কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চালানো যাবে না। এর ব্যত্যয় হলে আইনের ১৪ ধারা অনুসারে ২ বছরের কারাদন্ডের বিধান রয়েছে।

কিন্তু চট্টগ্রাম জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন শত শত ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে ১৮২টি ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ও পাহাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা