সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : দুবাইয়ে এক মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় জামিল আহমদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জামিল আহমদ(৩০) বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য সোনা মিয়ার ছেলে।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত বৃহস্পতিবার বড়লেখা থানার এসআই মো. আবু সাঈদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে রতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মার্কিন নাগরিক মাইকেল ডেভিস দুবাইতে বসবাস করেন। বড়লেখা উপজেলার বাসিন্দা জামিল আহমদ দুবাইতে ওই মার্কিন নাগরিকের অধিনে কাজ করতেন। কাজের একপর্যায়ে ডেভিসের সঙ্গে জামিলের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে জামিল হোয়াটসঅ্যাপ, টেলিফোন, ই-মেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মার্কিন নাগরিকের নামে বাজে মন্তব্য প্রচার করতে থাকেন।

মাইকেল ডেভিস এর মান-মর্যাদা ক্ষুন্ন করায় বাধ্য হয়ে তিনি তাকে ৪০ হাজার মার্কিন ডলার প্রদান করে আপোষ করেন। এসময় জামিল আহমদ লিখিতভাবে অঙ্গিকার করেন যে, তিনি ভবিষ্যতে মাইকেল ডেভিসকে পরবর্তীতে কোনও প্রকার বিরক্ত ও প্রতারণামূলক আচরণ করবেন না।

কিন্ত গত বছরের ৫ জানুয়ারি বাংলাদেশে আসার পর পুণরায় আগের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই মার্কিন নাগরিকের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য লিখে তা পোষ্ট করতে থাকেন। তাছাড়া গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে প্রতারণার মাধ্যমে মার্কিন নাগরিকের নিকট থেকে আরও টাকা আদায় করেন ওই জামিল।

পরে নিরুপায় হয়ে মার্কিন নাগরিক বাংলাদেশী একজন আইনজীবিকে প্রতিনিধি নিয়োগ করে ডিজিটাল নিরাপত্তা আইনে গত বৃহস্পতিবার বড়লেখায় থানায় জামিল আহমদের বিরুদ্ধে মামলা করেন। মার্কিন নাগরিকের আইনী ক্ষমতা প্রাপ্ত হয়ে ঢাকার এডভোকেট মারুফ হাসান এই মামলা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘প্রতারণার শিকার মার্কিন নাগরিকের পক্ষে এডভোকেট মারুফ হাসান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বড়লেখা থানায় একটি মামলা করলে অভিযুক্ত জামিল আহমদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সান নিউজ/স্বপন দেব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা