সারাদেশ

আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

শামীম রেজা, মানিকগঞ্জ : আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আরিচাঘাট থেকে একটি ফেরি ছেড়ে যায় পাবনার কাজিরহাট ঘাটের উদ্দেশে। অপরদিকে কাজিরহাট থেকে একটি ফেরি আসে আরিচা ঘাটে।

পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চলাচল পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। এ সময় বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমোডোর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, দুই পাড়েই ফেরিঘাটের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এছাড়া নৌপথকেও সচল করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে ফেরি চালনা করা হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে। এতে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে।

তিনি জানান, এতে সময় সাশ্রয় এবং পণ্য পরিবহনও সহজ হবে। আপাতত একটি ফেরিঘাট দিয়ে শুরু হলেও দুই পাশে দুইটি ফেরি চালু হবে। পাবনা ও রাজশাহীর মানুষজন এবং পণ্যবাহী ট্রাকগুলো খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা