সারাদেশ

বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফাঁকা বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তারাগঞ্জ উপজেলার আলমপুর পাইকারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানা পুলিশের এসআই মশিউর রহমান। তিনি জানান, বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেফতারকৃত মিজানুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর মেলেরপাড় নামক গ্রামে ধর্ষণের শিকার কিশোরী বাড়িতে একাই ছিলেন। তার মা-বাবা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। ওই কিশোরী তাদের গোয়ালঘরে গরু বেঁধে রেখে নিজ ঘরে যায়। আগে থেকে ওই কিশোরীর শয়নঘরে লুকিয়ে ছিল পাশের গ্রামের মিজানুর রহমান। এ সময় তিনি কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মিজানুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করলে পুলিশ ওই দিন রাতে মিজানুর রহমানকে গ্রেফতার করে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা