সারাদেশ

বাড়ি পরিষ্কারের কথা বলে ভাবীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। ধর্ষক নাঈম বালিয়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবীকে ডেকে নেয়। ভাবী আসার সঙ্গে সঙ্গে দেবর নাঈম (৪০) ভাবীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর লোকলজ্জার ভয়ে ভাবী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে আড়াইহাজার হাসপাতাল এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা