সারাদেশ

খুলনায় মাদক মামলায় বাবু মোল্লার যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মাদক মামলায় নুর মোহাম্মাদ বাবু ওরফে বাবু মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও শেখ সোহেল রানাকে বেকসুর খালাস প্রদান করেছে মহানগর দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত আসামি নুর মোহাম্মাদ বাবু ওরফে বাবু মোল্লাকে আদালত আরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি বাবু মোল্লা শেরেবাংলা আমতলা এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস, এম, আশিকুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে এ মামলার আরেক আসামি শেখ সোহেল রানার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ জুন বিকাল পোনে পাঁচ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারে যে, সোনাডাঙ্গা থানা এলাকার শিল্পকলা একাডেমী গলির পাশে নুর মোহাম্মাদ বাবু ও তার সহযোগী শেখ সোহেল রানা মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে তাদের দু’জন কে ১শ ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে মাদক আইনে সোনাডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (যার নং ১৮)। তৎকালীন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখার এস আই মোঃ রাশিদুল হক ঐ বছরের ১৪ সেপ্টেম্বর দু’জন কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১৫ জনের মধ্যে ৬ জন স্বাক্ষ্য প্রদান করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি কাজী সাব্বির আহমেদ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা