সারাদেশ

তরুণী মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় নিজের মেয়েকে ধারালো বটি দ্বারা গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা হামিদা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

হত্যার শিকার আতিকা আকতার (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বেলাল জানান, ঘটনা স্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে জানা গেছে, নবম শ্রেণীর ছাত্রী আতিকার প্রেমে বাধা দেয়ায় মা হামিদা বেগমের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরই জেরে কে বা কারা তাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা