সারাদেশ

উদ্বোধনী নামফলকে এমপির নাম নিয়ে বিআইডাব্লিউটি’র স্বজনপ্রীতি!

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার কাজিরহাট টু আরিচা নৌরুটে ফেরি সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে এমপি’র নাম বসানো নিয়ে বিআইডাব্লিউটি’র স্বজনপ্রীতির কারণে ফুঁসে উঠেছে নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয়রা।

কাজিরহাট টু আরিচা নৌরুটে দু’প্রান্তে বিআইডাব্লিউটি কর্তৃপক্ষ পৃথক দু’টি নামফলক বসিয়েছে উদ্বোধনের জন্য। ওই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে দীর্ঘ দিন বন্ধ থাকা ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিআইডাব্লিউটি কর্তৃপক্ষ কাজিরহাট ঘাটে উদ্বোধনী নামফলক বসিয়েছেন। সেখানে শুধুমাত্র নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নাম বসানো হয়েছে। অন্যদিকে আরিচা ঘাটের নামফলকে প্রতিমন্ত্রীর নিচে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দূর্জয়ের নাম লেখা হয়েছে।

এক ঘাটে এমপির নাম লেখা হলেও অপর ঘাটে স্থানীয় এমপির নাম না থাকায় ক্ষুব্দ হয়েছেন এমপির অনুসারী নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি স্থানীয়রা। তাদের অভিযোগ বিআইডাব্লিউটিএ রহস্যজনক কারণে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের নাম নামফলকে দেয়নি।

এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি বলেন, নাম থাকা না থাকা এটা আমার কোন কষ্টের কারণ হতে পারে না। আমার আনন্দের বিষয় দীর্ঘদিন পর হলেও ফেরি সার্ভিস চালু হচ্ছে। যা উত্তরবঙ্গের মানুষের জনকল্যাণে সবচেয়ে ভালো উদ্যোগ। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নৌপরিবহন মন্ত্রী ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্ট বিষয়ে বিআইডাব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, কাজিরহাট ঘাটে তিনজন এমপি আমন্ত্রিত। সে কারণে তিনজনের নাম দেয়া সম্ভব হয়নি। আর আরিচাঘাটে একজন এমপি আমন্ত্রিত হওয়ায় তার নাম দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্বোধনী নামফলকে কোন মন্ত্রীর পরে স্থানীয় সংসদ সদস্যর নাম লেখা হয় এমন প্রশ্ন করা হলে প্রকৌশলী শাহ আলম বলেন, আমাকে যেভাবে দেয়া হয়েছে। আমি সেভাবেই নামফলক বসিয়েছি। এ বেশি জানতে হলে নৌপরিবহন মন্ত্রী ও নৌ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা