সারাদেশ

আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরবাসী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নানা সমস্যায় জর্জরিত ভোলা ও চরফ্যাশন পৌরসভা। উন্নয়ন কিছুটা হলেও তা টেকসই নয়। জরাজীর্ণ সড়ক এর কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও কাঙ্খিত সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী।

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় মুখর ভোলা ও চরফ্যাশন পৌরসভা। প্রতি নির্বাচনের আগে প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলে বাস্তবে তার ভিন্ন চিত্র। শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থার কারনে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও পাচ্ছেনা কাঙিক্ষত সেবা। খানাখন্দে ভরা সড়ক, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা এলেই পানি আর আবর্জনা মিলেমিশে একাকার হয়ে যায়। এভাবেই বছরের পর বছর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ভোলা ও চরফ্যাশন পৌরসভার মানুষ।

যদিও নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বলেছেন, প্রতিশ্রুতির ফাঁদে পা না দিয়ে, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। তাই আগামীতে পৌরসভার উন্নয়নের জন্য পরিকল্পিত টেকসই উন্নয়ন চায় পৌরবাসী। শেষ দিকে নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

এত সব না পাওয়ার মাঝেও আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

আর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে গনসংযোগ আর উঠান সভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আওয়ামীলীগ প্রার্থী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার সুযোগ চায়। আর বিএনপির মেয়র প্রার্থীর দাবি সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন।

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী মো: মনিরুজ্জামান মনির বলেন ভোলা পৌরসভা নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে হবে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুস্থ রেখেছেন।এখানে নির্বাচনী প্রচারণায় কাউকে কোন ধরনের বাধা বিঘ্ন করা হয়নি।সবাই যার যার মতো প্রচারণা করে যাচ্ছে। আমাদের জয় সুনিশ্চিত।

বিএনপি মনোনিত ভোলা পৌরসভার মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমরা ভালোই দেখতেছি ।গত বছর এই সময় আমি নির্বাচনের মাঠে থাকতে পারি নাই ।এবার আমি সুন্দরমতো লিফলেট বিতরণ গণসংযোগ প্রচার-প্রচারণা করে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক খুশি আমি।এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ যদি এরকম থাকে ৮০ পার্সেন্ট ভোট পেয়ে আমি জয়যুক্ত হব।

সাধারণ ভোটার কহিনুর বেগম জানান, ভোটকেন্দ্রে আসার জন্য পরিবেশটা যাতে ভালো থাকে সে যেন ভোটকেন্দ্রে এসে নিজের ভোট নিজে দিতে পারে এরকম আশা করেন। নতুন ভোটার সিয়াম আহমেদ বলেন, শিক্ষার উন্নয়ন যে করবে তাকেই ভোট দিব। এই প্রথম ইভিএম এ ভোট দিব তাই অনেক আনন্দিত।

এদিকে নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ ভাবে নেয়ার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান রিটানিং অফিসার।

এদিকে ভোলা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিশন থেকে সার্বিক নির্দেশনাসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য যা যা করার তা করে যাচ্ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে পৌর নির্বাচনে ভোলায় দুই পৌরসভায় মেয়র পদে প্রতিদন্দ্বিতা করছেন ৬ জন। ভোলা পৌরসভায় ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এবং চরফ্যাশন পৌরসভায় ২৭ হাজার ৫৮২ ভোটার।

ভোলা পৌর নির্বাচনে যেই নির্বাচিত হবে, ‍ভোল শহরকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবে-এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা