সারাদেশ

মুশতাকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো : কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লেখক মুশতাক আহমেদ তার লেখনিতে আইনশৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্যর বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন। এজন্য অনেকেই তার বিরুদ্ধে মামলা করেছিলেন। সম্প্রতি মামলার কারণে কাশিমপুর জেলখানায় অন্তরীণ ছিলেন তিনি। আইজি প্রিজন থেকে সংবাদ পেয়েছি মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থতা হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসাসেবা পান। পরে তাকে গাজীপুরের তাজউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।’

তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত হবে কি-না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মৃত্যুর বিপরীতেই তদন্ত হয়। একটা অস্বাভাবিক মৃত্যু অথবা স্বাভাবিক মৃত্যু বলেন, অনেক প্রশ্ন আসে। আমরা সেজন্য যেকোনো মৃত্যুর ঘটনা, তা কারাগারেই হোক অথবা দুর্ঘটনার কারণে হোক, ময়নাতদন্ত করে থাকি। ময়নাতদন্তের পর সঠিকভাবে বলতে পারব কেন মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। প্রয়োজনে তদন্ত কমিটিও গঠন করা হবে। মৃত্যু তো কালকেই হলো। নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিবো।

তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এজন্য অনেকে অনেক কাজ করে যাচ্ছে। আল জাজিরা যে নিউজ দিয়েছে, দেশের মানুষ তা বিশ্বাস করে না। মানুষ ওই নিউজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেন মিথ্যা নিউজ প্রচার করছে, তার উদ্দেশ্যটা কি তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের কেউ এর পেছনে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খান বলেন, সমগ্র চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত অফিস স্থাপন করা হলো। বাংলাদেশ পুলিশ আজ অনেক সক্ষম। তাদের দক্ষতার কারণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে একটা শান্তির ফয়সালা করে যাচ্ছি। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। তার সঙ্গে যদি সমান্তরালভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারি, তাহলে সে উন্নতিটাও থমকে যাবে। সেজন্যই পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ. বি. এম ফজলে করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান ছিল। নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদপ্তর। চারতলা এই ভবন নির্মাণে বরাদ্দ ছিল ৯ কোটি ১৭ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে জেলা পুলিশের কার্যক্রম চলে যায় হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইনসে। এখনও পুলিশ লাইনের একটি ভবন জেলা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনের পর আবার আগের জায়গায় নতুন ভবনে কার্যক্রম চালু হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা