রাজনীতি

কর্মীদের শক্তি সঞ্চয় করার আহ্বান আব্বাসের

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে আরও সাহস ও শক্তি সঞ্চয় করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (০৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, এভাবে চলবে না। আপনারা সাহস করে এখানে বসে আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে আরও সাহস ও শক্তি সঞ্চয় করতে হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন একজন করে কোটি জনগণ এক সাথে হয়ে একদিন আমরা এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবো।

তিনি বলেন, আমরা প্রতিবাদ সভা করছি, এই প্রতিবাদ সভা করছি- কারণ আমরা আমাদের কথা বলার অধিকারটা চাই। আমরা দেশের স্বাধীনতা চাই। আমরা দেশের মানুষের স্বাভাবিক কথা বলার গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কিন্তু আজকে চারিদিকে কত অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন। এতো ভয় কিসের। কাকে এতো ভয়?

সরকারকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, যাকে ভয় পাবেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আটকে রেখেছেন (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া)। যাকে ভয় পাচ্ছেন, সেই তারেক রহমান প্রবাসে আছেন। যাকে ভয় পাচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের মাঝে নেই। তবু এতো ভয় কেন আপনাদের? আমি বুঝতে পারি না। এতো ভয়, কি জন্য এতো ভয়?

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে সমাবেত হতে দেখা গেছে। প্রায় শতাধিক নেতা কর্মী এই সমাবেশে অংশ নেন। তাদেরকে প্রেসক্লাবের সামনের সড়কে বসে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতেও দেখা গেছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কদম ফোয়ারা, তোপখানা রোডে ও সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পথচারীদের তল্লাসী করে দেখা গেছে।

কর্মসৃুচিতে যোগ দিতে আসা নেতা কর্মীদেরকে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিয়েছেন বলেও প্রতিবাদ সমাবেশ থেকে অভিযোগ করেন নেতারা।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসবেকল দলের সহ দপ্তর সস্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা