সারাদেশ

দর্শনার্থীদের নজর কেড়েছে মানিকগঞ্জের সূর্যমুখী

শামীম রেজা, মানিকগঞ্জ : বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি), মানিকগঞ্জে সূর্যমুখী ফুল দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন কৃষি জমিতে। সূর্যমূখী ফুলচাষ অধিক লাভজনক হওয়ায় কৃষক সূর্যমুখী ফুল চাষ করছেন। সুন্দর ও বড় বড় ফুল নজর কেড়েছে ফুলপ্রেমীদের। এই নজরকাড়া ফুল দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুড়িতে কৃষক আসাদুজ্জামান সরিষার পরিবর্তে এবার আড়াই বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের ফলন খুব ভালো হয়েছে। দর্শকদের ভিড়ে অনেক ফুল ও ফুলের গাছ নষ্টও হচ্ছে। তবে জমির মালিক এতে বাধা দিচ্ছেন না। বরং দর্শনার্থীর আগমনে তিনিও আনন্দিত। ফুল চাষে সরিষার চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় আগামীতে বেশি করে সূর্যমুখী ফুল চাষের পরিকল্পনা করছেন তিনি।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন আগে কখনো এত সুন্দর ফুল তারা দেখেননি। তাই বারবার দেখতে আসেন। লাভজনক হওয়ায় আগামীতে অধিক জমিতে সূর্যমুখী ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে ফুলপ্রেমীরা খুঁজে পাবেন নতুন ঠিকানা।

সূর্যমুখী ফুল দেখতে আসা নিভীর ও চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম বলেন, শহরে দেখার মতো কিছুই নেই। নেই কোনো ধরনের পার্ক বা বিনোদনের জায়গা। লোকমুখে শুনে দেখতে এসেছি। যা শুনেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর এই সূর্যমুখী ফুলক্ষেত। আমরা আবার আসব।

এ ছাড়া নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন ফুল দেখতে ভিড় করছেন এই সূর্যমুখী ফুল ক্ষেতে।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা