সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলা:  ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন ৩ ইটভাটার শ্রমিক। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীপাড়ের মেসার্স মা ম্যানুফেকচিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজদিখান থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মৃত আব্দুল হাফিজ মিয়ার ছেলে মোঃ আমির মিয়া (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করে আসছে। রহিমা বেগমকে কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

জেল থেকে জামিনে মুক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে মাদক বিক্রি করে। সে চান্দেরচর সংলগ্ন ধলেশরী নদীপাড়ের বিভিন্ন ইটেভাটার শ্রমিকদের কাছে জবরদস্তি মাদক বিক্রি করে ও কোন শ্রমিক যদি রহিমা বেগমের কাছ থেকে মাদক ক্রয় না করে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চকবাড়া ইউনিয়নের গাবুড়া গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২০) মো: মোক্তাদির (২৫) ইনছার গাজী ছেলে মোঃ রবি গাজী (৩৫) মেসার্স মা ম্যানুফেকচিংয়ের এই ৩ শ্রমিক সহ কয়েক জন পানির পাম্পে কাজ করতে গেলে তাদের কাছ চাঁদা দাবি করে আমির হোসেন ও তার রহিমা বেগম। চাঁদা দিতে অস্বীকার করিলে মাদক ব্যবসায়ী আমির ও আমিরের স্ত্রী রহিমা বেগমের নেতৃত্বে দেশীয় অস্ত্র চাপাটি লোহাররড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান এবিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা