সারাদেশ

খাগড়াছড়িতে সন্তু বাহিনীর শাস্তি দাবি

আল-মামুন, খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিক জেএসএস) এর বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিক পাহাড়ী ছাত্র পরিষদ পিসিপি উদ্যোগে শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিক পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা, এমএন লারমা জেএসএস কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুমেধ চাকমা ও জেএসএস খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি প্রত্যয় চাকমা এতে বক্তব্য রাখেন।

বক্তারা, বাঘাইছড়িতে প্রকাশ্য দিনে-দুপুরে পিআইও’র অফিসে ঢুকে ইউপি সদস্য ও জেএসএস) এর বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে জানিয়ে অভিলম্বে সন্তু লারমাসহ তার সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।

এ সময় বক্তারা, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে “পার্বত্য চট্টগ্রাম জঙ্গি সংগঠন সমিতি” আখ্যায়িত করে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে প্রত্যাহার বঙ্গবন্ধুর খুনীদের মত পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যার জন্য ফাঁসি দেওয়ার অনুরোধ জানান সরকারের প্রতি।

খুনী সন্তু লারমা পাহাড়ে অরাজকতা সৃষ্টি করে শান্তি নষ্ট করছে মন্তব্য করে তার লালিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে নিয়ে শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি সন্তু লারমার এ হত্যাকান্ডের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী জানান তারা।

বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদের পিআইও অফিসে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা সমর বিজয় চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা