সারাদেশ

রংপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর মধ্যপাড়া সড়কের খাগড়াবন্ধ গ্রামে। অপর সড়ক দুর্ঘটনাটি ঘটে বিকেল চারটার দিকে বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা নামক স্থানে।

নিহতরা হলেন, বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ী ডাক্তারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে লাবু (১৭) ও পকিহানা গ্রামের আজম আলীর ছেলে মাসুম (১৭)। এদের মধ্যে উপজেলার ওসমানপুর গ্রামের রমজান আলীর ছেলে মামুনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় অপর আরেকটি সড়ক দুর্ঘটনায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঁচতেপথী গ্রামের শাহাজাদা মিয়ার ছেলে পাওয়ারটিলার চালক নয়ন মিয়া (২৪) নিহত হয়েছেন।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু লাবু, মাসুম ও মামুন মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল নিয়ে পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা সড়কের ঘৃলাই নদীর সেতুতে উঠলে বিপরীত দিক থেকে আসা কয়লা বহনকারী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাবু ও মাসুমের পায়ের ওপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এ সময় মামুন পাশের খাদে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় লাবু ও মাসুমের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মামুনকে ভর্তি করা হয় হাসপাতালে।

একইদিন বিকেলে পাওয়ার টিলারে ইট বোঝাই করে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করা ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। নিহতদের স্বজনরা আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা