সারাদেশ

সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে হাজারও মানুষ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি লোহার সেতু ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েটি ইউনিয়ন এর হাজার হাজার মানুষ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উপজেলার বলদীঘাট চৌধুরী পাড়া গ্রামে মাটিকাটা নদীর উপরে ৮৮ মিটার দীর্ঘ সেতুটি ভেঙে পড়ে।

কাওরাইদ ইউনিয়ন, গফরগাঁও, তেলিহাটি, বরমী ইউনিয়নসহ কয়েক শত গ্রামের মধ্যে যোগাযোগের এক মাত্র সড়ক এখন বন্ধ রয়েছে। বিকল্প কোন সড়ক বা সেতু না থাকায় চলাচলে ভোগান্তিতে হাজার হাজার মানুষ, তবে অন্য সড়ক ব্যবহার করতে হলে অতিরিক্ত সাত কিলোমিটার পথ ঘুরতে হবে।

গ্রামবাসী জানায়, সংস্কারের অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তার কোন ব্যবস্থা নেইনি যার জন্য আজ সেতুটি ভেঙে গেছে। সেতুটি ভেঙে পড়ায় সাধারণ পথ যাত্রী ও কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাওরাইদ ইউনিয়নের চাষিরা তাদের ফসল বিক্রি করতে উপজেলা সদরে যেত। সেতুটি ভেঙে নদীতে পড়ে গেলে তিন জন পথযাত্রী আহত হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৪-৯৫ অর্থবছরে সেতুটি নির্মাণ করেছিল। বলদীঘাট গ্রামের চাষি চৌধুরী আবুল হোসেন বলেন, এই সেতু পার হয়ে আমরা সবজি বিক্রি করতে কাওরাইদ বরমী বাজার যেতাম। সেতুটি ভেঙে পড়ার কারনে নদী পার হওয়া ঝুঁকিপূর্ণ। আমরা শিগগির সেতুটির মেরামতের দাবি জানাই।

উপজেলা নির্বাহী অফিসার ও এলজিইডি’র উপসহকারী প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন কলটি রিসিপ না করায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা