সারাদেশ

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : ধর্ষণ মামলায় রাঙামাটি বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনকে জেল হাজতে প্রেরণ। বিয়ের প্রলোভনে ধর্ষণ করার মামলায় রাঙামাটি জেলার বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদকে জেল হাজতে প্রেরণ করেছে রাঙামাটি নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আদালত এই নির্দেশ দেয়। জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২০২০ সালের ২৪ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় মামলা করেন। আদালত থেকে সমনজারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশিদ।

কিন্তু উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বললেও অভিযুক্ত চেয়ারম্যান পালিয়ে ছিলেন। মঙ্গলবার বিকালে রাঙামাটির নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায়, ধর্ষণের অভিযোগে গত বছর ২৪ জুন বরকল থানায় বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে মামলা (নম্বর-২ তারিখ-২৪/০৬/২০২০) দায়ের করেছেন ধর্ষিতার বাবা মো. নাছির উদ্দিন হাওলাদার। মামলার পর গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যান আসামি মামুন।

মামলাটির অভিযোগ গঠন হয় রাঙামাটির আদালতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন তিনি। এরপর মামলায় গত বছর ২১ অক্টোবর রাঙামাটির আদালতে হাজিরার আদেশ ছিল। কিন্তু পরে আদালতে আর হাজির হননি।

মঙ্গলবার জামিন চেয়ে আদালতে আবেদন করতে গেলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। তাৎক্ষণিক আদালত থেকে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা ছাড়াও মারামারি, দুর্নীতি, বন মামলাসহ অনেক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় গত বছর ৫ জুলাই তাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সাম্সের নির্দেশে সরাসরি দল থেকে বহিস্কার করা হয়। তার আগে বরকল উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন মামুন।

মামলার বাদি ও একই ইউনিয়নের ছোটহরিণার বাসিন্দা মো. নাছির উদ্দিন হাওলাদার বলেন, বিয়ে ও চাকরির প্রলোভনে মামুন চেয়ারম্যান আমার মেয়ের (২০) সর্বনাশ করেছে। উপযুক্ত বিচারের জন্য সর্বশেষ নিজে বাদি হয়ে বরকল থানায় ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছি।


সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা