সারাদেশ

৬০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন কারখানাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ববিন জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে উপজেলার গোসাইবাগ পান্না সিনেমা হলের পেছনে চেয়ারম্যানের মালিকানাধীন কারেন্ট জাল আয়রনের ফ্যাক্টরি সাওবান ফাইবার ইন্ডাষ্ট্রি এবং তন্ময় ফিশিং নেট ও কারেন্ট জাল উৎপাদনকারী রানা মুন্সী নামের ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করে পাগলা কোস্ট গার্ড স্টেশন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানে ১ কোটি ৯৭ লাখ মিটার কারেন্ট জাল, বিপুল পরিমাণ ববিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

এসময় দুইজনকে আটক করা হলেও সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি নামের কারেন্ট জাল আয়রন ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা পালিয়ে যান। পরে জব্দকৃত কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পাগলা কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লে. আশমাদুল বলেন, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা রাজনৈতিক প্রশ্রয়ে দীর্ঘদিন যাবত অনেকটা প্রকাশ্যে কারেন্ট জালের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে তার ফ্যাক্টরিতে অভিযান চালায় কোস্ট গার্ড। পরে এসব কারেন্ট জাল ও ববিন জব্দ করা হয়। বাকি আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইলিয়াস শিকদার, জেলা মৎস্য অফিসার আব্দুল আলীম, পাগলা কোস্ট গার্ড স্টেশনের চীফ পেটি অফিসার সানোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।

সান নিউজ/এমএনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা