সারাদেশ

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরে সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ভিপি বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন মৃধা, মাকছুদ আলম ভূঁইয়া, জহিরুল ইসলাম টিটু, জয়নাল আবেদীন, আবু মুসা মোহন, এম,আর হায়দার অপু, ইজাজ হোসেন রুমান, মোহাব্বত হোসেন, মেহেদী হাসান মাসুম, এস এম শিমুল, এস,এম জাকির হোসাইন, শাহ আজিজ সবুজসহ স্থানীয় জাতীয় গণমাধ্যমে কর্মরত সকল স্থানীয় সাংবাদিক।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবা‌দিক নি‌পীড়ন ও হত‌্যা মে‌নে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা‌দে‌শে সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তাদেরই একজন অনলাইন পোর্টাল সান নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি ও বার্তাবাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা