সারাদেশ

রংপুরে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মর্ডাণ মোড়ের বারো আউলিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর গ্রামের বাসিন্দা শিমুল (২৮) ও দর্শনা মোড়ের সোহেল রানা (৩০)।

পুলিশ ও স্থানীয় জানান, দুই বন্ধু মোটর সাইকেলযোগে মিঠাপুকুরের দিকে যাওয়ার সময় বারো আউলিয়া ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছলে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি পাথরবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করে চালক আনছার আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। আনছার আলী মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পূর্ব চুহড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা