সারাদেশ

‘শনিবার লাঠিসোটা নিয়ে থানার সামনে অবস্থান নিবেন’

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : লাঠিসোটা হাতে নিয়ে হাজার হাজার নারী-পুরুষকে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে আসার নির্দেশ দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে থানার সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘটে বক্তব্য দেয়াকালে এ নির্দেশনা দেন।

মির্জা কাদের বলেন, অপশক্তিরা আজ একসাথে হয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। শাহাব উদ্দিনের নেতৃত্বে ঢাকায় আর মিজানুর রহমান বাদল ও আমার ভাগিনা রাহাতের নেতৃত্বে কোম্পানীগঞ্জে অপশক্তিরা একজোট হয়েছে। এদেরকে একরাম চৌধুরী ও নিজাম হাজারীরা টাকা দিয়ে এসব করাচ্ছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, লাঠিসোটা হাতে নিয়ে অপশক্তি পেলেই গিরার নিচে মেরে থানায় দিবেন, থানা বিচার না করলে জনতার দিবেন। এসময় মটর সাইকেল রেড়ি রাখতেও বলেছেন কাদের মির্জা। তিনি বলেন, একা যাইও না আমাকেও সাথে নিও। যেখানেই অপশক্তিরা একসাথে হবে সেখানেই প্রতিহত করবে। তবে, কোন এলাকায় অপশক্তিরা কিছু করলে ওই এলাকার চেয়ারম্যানরা দায়ী থাকবেন।

এদিকে, গত কয়েকদিন নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এবং পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। এ দাবিতে তিনি গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জে আধাবেলা হরতালও পালন করেন।

সান নিউজ/বি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা