সারাদেশ

হবিগঞ্জে ট্রাকচাপায় মাইক্রোবাস চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শফিকুল ইসলাম (৩০) নামের এক মাইক্রোবাস চালকের।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দিকে উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম (৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সুনামগঞ্জ হতে ঢাকাগামী মাইক্রোবাস চালক আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়ি রেখে মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেট গামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাড়িঁয়ে থাকা মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে মারাত্মকভাবে চাপা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

এব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমীর উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এফসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা