সারাদেশ

অসহায় বৃদ্ধাকে চিকিৎসার ব্যবস্থা করলো ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তার পাশে পড়ে থাকা এক পরিচয়হীন অসহায় বৃদ্ধা মহিলাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে পাঁচ শিক্ষার্থী।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের বনিকপাড়া এলাকায় সাবেরা সোবহান স্কুলের রোডের পাশ থেকে ঐ পরিচয়হীন বৃদ্ধা মহিলাকে রিকশা করে হাসপাতালে এনে ভর্তি করায় সুমন নামের কলেজ শিক্ষার্থীসহ আরও চার স্কুল শিক্ষার্থী।

সুমন নামে ঐ শিক্ষার্থী জানায়, রাতে তারা পাঁচবন্ধু সরস্বতী পূজা দেখে বাড়িতে ফেরার পথে দেখে এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় ছটপট করতেছে। রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ দেখেও তা না দেখার ভান করে চলে যায়। কিন্তু কেউ ঐ বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়নি। পরে তারা রিকশা করে ঐ বৃদ্ধা মহিলাকে ওইখান থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। পরে তারা ওই মহিলাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চলে আসার সময় কিছু খাবার ও ওষুধ কিনে দিয়ে আসেন।

রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬০ বছর বয়সী ঐ পরিচয়হীন বৃদ্ধা মহিলা প্রচুর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে ছিলেন। মহিলাটি কথা বলতে পারছে না। ওই শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছেন, মহিলাকে কিছু টাকাও দিয়ে গেছেন তারা।

তবে জানা যায়, ওই মহিলা বনিকপাড়ায় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। উনার সঠিক পরিচয় উনি বলতে পারে না।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ঐ মহিলাকে কয়েকজন ছেলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি মেডিসিন বিভাগের ডিউটি নার্স মুঠোফোনে জানিয়েছেন। ওই মহিলার সব ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মহিলাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মহিলাটি বাসায় বাসায় কাজ করতেন বলে জানতে পেরেছি। কাল খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা