সারাদেশ

নড়াইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে স্ত্রী মর্জিনা ওরফে বিথীকে হত্যার দায়ে স্বামী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খানকে (৩৫) মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তর বাড়ি পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠি গ্রামের মৃত তোফোয়েল উদ্দিন খানের ছেলে।

মামলার বিবরণে জানাগেছে, নড়াইলের লক্ষিপাশা মিথুন হোটেলের কর্মচারী ফুরকান উদ্দিন ওরফে শাকিল খান এবং স্ত্রী মর্জিনা ওরফে বিথী ২০১৫ সালের ১১ অক্টোবর একটি ভাড়া বাড়িতে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সকালে বাড়ির মালিক খলিল শেখ মর্জিনার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় নিহতের পিতা মজিবর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১৭ সাক্ষীর সাক্ষ্য-তথ্য প্রমাণ বিশ্লেষণ করে সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা