সারাদেশ

কোম্পানীগঞ্জে হরতাল ও নতুন কর্মসূচি 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও তদন্ত ওসিকে প্রত্যাহার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ব্যাংকার ফখরুল ইসলাম রাহাত, চরকাঁকড়া আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ এর গ্রেফতার ও হেফাজত ইসলামের অপরাজনীতির বিরুদ্ধে কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়।

হরতাল পালনে কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট পৌরসভায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কাদের মির্জা বলেন, মাহফিলে উস্কানি মূলক বক্তব্যের প্রতিবাদ করায় জেলা শহরে আমার বিরুদ্ধে হেফাজতে ইসলাম বিক্ষোভ করেছে।

এই হেফাজতীদের মাঠে নামিয়েছে একরাম। এই উস্কানি দেয়া হেফাজতী বক্তার বিচার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এসময় কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, মিজানুর রহমান বাদল ও ফখরুল ইসলাম রাহাতকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতেও প্রতিবাদ জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতাল পালিত হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের সময় কিছুটা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়।


সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা