সারাদেশ

গোপালগঞ্জে তিন দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় গোপালগঞ্জের কাশিয়ানীর সিংগা গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৭১তম মহানামযজ্ঞানুষ্ঠান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে কাশিয়ানী উপজেলার সিংগা অনাথ আশ্রম শ্রীকৃষ্ণ সেবা মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী এই মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান চলবে আগামী রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত। সিংগা গ্রামবাসীর সহযোগিতায় নামসংকীর্ত্তণ পরিবেশন করবে গোপালগঞ্জের নব সত্যনারায়ণ ও মহাপ্রভু সম্প্রদায়, মাদারীপুরের রঘুনাথজিউ ও জয়নিতাই সম্প্রদায়, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায় ও বাগেরহাটের জয়পাগল সম্প্রদায়। অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।


সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা