সারাদেশ

ওষুধে কেন মশা মরে না, জানতে ঢাকা আসছেন চসিক কর্মকর্তারা!

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : মশা নিধনে বছরব্যাপী ওষুধ ছিটালেও তা কোনো কাজে আসছে না। বছরজুড়ে লাগামহীন মশার উপদ্রবে নগরবাসী চরম অতিষ্ঠ। তাই ওষুধ ছিটালেও মশা কেন মরে না তা জানতে এবার ঢাকায় যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এম রেজাউল করিম বলেন, মশার ওষুধ কেন এফেক্টিভলি কাজ করে না সেটি জানতে ঢাকা টিম পাঠাচ্ছি। ঢাকা যে ওষুধ ব্যবহার করছে, ওইটির সাথে এটির কোনো ডিফারেন্স আছে কিনা সেটা আমরা তদারকি করে ব্যবস্থা নেব।

তিনি বলেন, এই শহরকে কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন করার যায় এটা নিয়ে কথা বলতে আমাদের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। উনাদের ব্রিফ করা হয়েছে, আগামী ১০০ দিনের মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরকে একটি সুন্দর শহরে পরিণত করা হবে। এই লক্ষে আগামী শনিবার থেকে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে।

তিনি বলেন, মানুষ অনেক আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তারা এখন আশা-আকাঙ্খার প্রতিফলন দেখাতে চায়। আমি চাই আমরা সবায় একটি পরিবার হিসেবে সেই লক্ষে কাজ করবো। একটু আন্তরিকতা থাকলেই সেই কাজ আমরা করতে পাররো।

কাজ আদায়ের বিষয়ে নিজের কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, অতীতকে কিভাবে কাজ করেছেন তা আমার জানান বিষয় নয়। তবে এখন থেকে হক আদায় করে কাজ করতে হবে। কোনো অনৈতিক কাজ আমাকে দিয়ে কেউ করাতে পারবে না, আপনারাও করতে পারবেন না। ব্যতিক্রম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন করার জন্য যা যা করা দরকার সেগুলো আমাদের করতেই হবে। একটি পরিবারে যেমন পিতা অভিভাবক, তেমনি এই কর্পোরেশনে আমাকে অভিভাবক করা হয়েছে। পিতার মতই আপনাদের বিপদে-আপদে আমাকে যেমন পাশে পাবেন, তেমনি অর্পিত কর্তব্যে অবহেলা করছে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা