সারাদেশ

নকল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের নলডাঙ্গায় ম্যাকডোনান্ড নামের কোম্পানির নকল সানটাপ কীটনাশক বিক্রির দায়ে তৌহিদুর ইসলাম নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন। এসময় নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,দীর্ঘদিন থেকে ম্যাকডোনান্ড নামের কোম্পানির নকল সানটাপ কীটনাশক কৃষকদের কাছে বিক্রি করে আসছিল।

একজন কৃষকের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের সহয়তায় নলডাঙ্গা বাজারের মের্সাস কৃষি সেবা কেন্দ্র নামের দোকান মালিক ব্যবসায়ী তৌহিদুর ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব নকল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।

সান নিউজ/এমএসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা