সারাদেশ
৫ সদস্যের কমিটি * শিগগিরই কাজ শুরু

পীরগাছায় হচ্ছে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, রংপুর : উত্তরাঞ্চলে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র না থাকায় কয়েক দশক থেকে মহিষের বংশ বিস্তার স্থবির হয়ে পড়েছে। এ অঞ্চল থেকে মহিষ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গবাদি পশু মহিষের কথা ভেবে এখনো অনেকে দীর্ঘশ্বাস ফেলেন।

প্রতিকূল পরিবেশ, খাদ্য সংকট ও কৃত্রিম প্রজনন ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে মহিষের বংশ বিস্তার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি উঠেছিল মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে তোলার। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।

মহিষের বংশ বিস্তার বাড়াতে দেশের দ্বিতীয় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই কমিটি কাজ শুরু করেছে।

এক পরিসংখ্যানে জানা গেছে, ৩০ বছর আগে উত্তরাঞ্চলে মহিষের সংখ্যা ছিল ৪০ লাখের বেশি। এখন তা কমে এসে চার লাখের নিচে দাঁড়িয়েছে। প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান মতে উত্তরের ১৬ জেলার মধ্যে সর্বনিম্ন স্থানটি দখল করে রেখেছে কুড়িগ্রাম। এ জেলায় হাতে গোনা কয়েকটি মহিষ রয়েছে। দেশের একমাত্র কৃত্রিম প্রজনন কেন্দ্রটি হচ্ছে বাগেরহাট জেলায়। নানান প্রতিকূলতায় ধীরে ধীরে এই প্রাণীটি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এই প্রাণীটি রক্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে রংপুরে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের। এ লক্ষ্যে স্থান বরাদ্দসহ যাবতীয় প্রস্তুুতিও সম্পন্ন করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

এ বিষযে রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, রংপুরের পীরগাছায় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালককে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা