সারাদেশ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ডামুড্যায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে স্ত্রী আমেনা (৩০) খুনের অভিযোগে স্বামী নজরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ডামুড্যা থানা পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন মাদবরের ছেলে নজরুল ইসলাম নিজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে স্ত্রী আমেনাকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন এসে ঘরের জানালার ফাঁকা দিয়ে রক্তাক্ত অবস্থায় আমেনার মৃতদেহ পরে থাকতে দেখে।

এ সময় স্থানীয়রা ডামুড্যা থানায় সংবাদ দিলে দ্রুত থানার ওসি মো. জাফর আলী বিশ্বাস পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌঁছান। এ সময় মৃত দেহের ঘরের ভিতরে থাকা নজরুল এলপি গ্যাসের পাইপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর কথা বলে পুলিশকে ভয় দেখায়। এমতাবস্থায়
ওসি বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদকে বিষয়টি
জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দিয়ে কৌশলে নজরুলকে ঘরের ভিতর
থেকে গ্রেফতার করেন।

নিহত আমেনার ভাইয়ের ছেলে ফয়সাল আহমেদ জানান, আমার ফুফুকে বিয়ে দেওয়ার পর থেকেই ঘাতক নজরুল বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। এবার তার বাড়িতে আসার আগেও আমার ফুফুদের দেন দরবার করে নিয়ে আসে। আজ অন্যায়ভাবে তাকে হত্যা করলো। আমরা এর বিচার চাই। নজরুল বিদেশে থাকা অবস্থায় দুজনকে হত্যা করেছে বলে আমরা জেনেছি। আজ এলাকাবাসীকে যেভাবে গ্যাস সিলিন্ডারের আগুন দিয়ে ভয় দেখিয়েছে তাতে আমরা হতভাগ হয়েছি। পুলিশ না এলে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করতো।

ডামুড্যা থানার ওসি মো. জাফর আলী বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মাদকাসক্ত স্বামী নজরুল কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী আমেনাকে হত্যা করে। এই ঘটনায় আমরা ঘাতক স্বামীকে আটক করেছি। মৃতদেহ ময়না তদন্তে জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা